ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আ. লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরের মধ্যেই

এ বছরের ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ জুন) গণভবনে দলের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।


শেখ হাসিনা বলেন, নির্বাচনি ইশতেহার ঘোষণার পর ভোটে জিতে সরকার গঠন করে আমরা তা ভুলে যাই না। প্রতিবছর বাজেট ঘোষণার সময় সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু সামনে করতে হবে, সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট তৈরি করে থাকি। এবারও তাই করা হচ্ছে।


তিনি বলেন, ৭৫’র ১৫ আগস্টের পর বিশ্বে বাংলাদেশের অবস্থা দুঃখজনক ছিল। সেই অবস্থা থেকে তুলে এনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করা হচ্ছে।


এদিন বিকাল ৪টা ১৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, ১৫ আগস্টের শহীদ এবং প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়।


ads
ads
ads

Our Facebook Page

↑